কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে
রাজধানীর কাফরুলে বাসার বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার যুথী আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার…
