গুলিস্তানে রাস্তায় পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্ক এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬৫ বছর বয়সী এ বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।…

Read More