চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে তাঁকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পিন্টু দাসকে পালিয়ে যেতে সহায়তাকারী ট্রাকচালকের মাধ্যমে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। আজ চট্টগ্রামের পটিয়ার ধলঘাট দাসপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে সপরিবার আটক করা হয়; কিন্তু কেন তিনি আত্মগোপনে গেলেন, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ঢাকার একটি টিমও সন্ধ্যা নাগাদ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। লুৎফর রহমান আরও…

Read More