নারায়ণগঞ্জে জামায়াত নেতাকে ছুরিকাঘাত
নারায়ণগঞ্জের ফতুল্লায় জসিম উদ্দিন নামে এক জামায়াত নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন কায়েমপুর মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। আহত জসিম বলেন, ‘ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী যুবলীগকর্মী শাহাদাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার…
