বিএমইউতে বসলো নতুন মেশিন, হাড়ের অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক ‘সি-আর্ম’ (C-Arm) ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় এক অনুষ্ঠানে আধুনিক এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালুর ফলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি সেবায় নতুন মাত্রা যুক্ত হলো।…
