চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা ১১ হাজার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অবৈধ হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান চালিয়ে চারটি যানবাহন থেকে আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ সময় চার চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার আমিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর,…
