সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’
হাসান ইমাম জানিয়েছেন, ওই চিঠিতে তাঁর ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য আছে। পাশাপাশি তাঁর চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে। এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতরভাবে আশঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন। তবে চিঠিটি কে বা কারা দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী না করে…
