ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।…
