তিব্বতে ফের বাঁধ ভেঙে যাওয়ায় উদ্ধারকর্মীদের সরে যাওয়ার নির্দেশ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে পৌঁছানোর দুই দিন পর সীমান্তের তিব্বত অংশে ফের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপাল। নেপাল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তিব্বত অংশে আবারও একটি পানির বাঁধ…
