১০ হাজার কোটি টাকা বিনিয়োগে মিলতে পারে ৫ লাখ কোটি টাকার গ্যাস
আনোয়ার হোসেন ভূঁইয়া: আমি বলব, প্রথমেই বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর দিকে নজর দেওয়া উচিত। দেশে ২৯টি গ্যাসক্ষেত্র আছে। এর মধ্যে যদি ২০টিকে কার্যকর ধরি, তাহলে এসব গ্যাসক্ষেত্রের মধ্যেই আরও কিছু সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণেই একটি গ্যাসক্ষেত্রের সব গ্যাস একটি বা কয়েকটি কূপ খনন করে উত্তোলন করা সম্ভব হয় না। ফলে যে অংশ থেকে আমরা গ্যাস উত্তোলন…
