পুলিশের যানবাহন লক্ষ্য করে হামলার শঙ্কা, সারাদেশে সতর্কতা জারি
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (১ আগস্ট) এক বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত জিপ (গাড়ি), পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।…
