নাগরিক কোলাহলের মাঝে একরাশ নিস্তব্ধতা
রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের দোতলায় কামরুল হাসান গ্যালারি। সেখানে চলমান ‘দ্য কোয়ায়েট উইদিন’ প্রদর্শনীর একটা ছবির সামনে দাঁড়াতেই মনে হলো, ‘জনতার মাঝে নির্জনতা’ বলতে বোঝায়, এ যেন ঠিক তাই। ছোট একটা হলরুমে রাজ্যের নাগরিক ভিড়। সবাই জনাকীর্ণ মেগাসিটির কোলাহল, শব্দ আর আলো দূষণ, জানজট থেকে পালিয়ে নীরবে খানিক বিরতি নিয়ে নিজেকে খুঁজতে এসেছেন পাঁচ বছর…
