মৌসুমের শেষে দামি হয়ে উঠেছে কাঁঠাল, একেকটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার টাকায়
বুধবার শ্রীপুরের বরমী বাজারে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট ফলের বাজারে কয়েকজন বিক্রেতা অল্প কিছু কাঁঠাল নিয়ে বসেছেন। কোনোটি ছোট, কোনোটি মাঝারি, আবার কোনোটি বেশ বড়। বিক্রেতারা জানালেন, মৌসুমের সময়ের তুলনায় এখন কাঁঠাল সংগ্রহ করাই কঠিন। তাই দামও বেড়েছে। ধানমহল এলাকার পাশে ছোট-বড় ১৫টি কাঁঠাল নিয়ে বসেছিলেন পেশাদার কাঁঠাল ব্যবসায়ী মোহাম্মদ আলী। তিনি জানান, তাঁর কাছে…
