রঙিন সুরমা: প্রবাসে ছাত্রছাত্রীদের সংগ্রাম আর রাষ্ট্রের দায়িত্ব
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুরক্ষা দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইউরোপ-আমেরিকার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে নিজেদের ক্যাম্পাস খোলার অনুমতি দেয়নি-তার হয়তো সঙ্গত কারণ আছে। কিন্তু উচ্চতর, উন্নততর পড়াশোনার জন্যে আমাদের ছেলেমেয়েদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার বিকল্পই বা কী? দেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পাওয়া সহজ নয় এবং উচ্চতর গবেষণার সুযোগ সেখানে সীমিত। মেধা, পরিশ্রম কিংবা সম্পদের জোরে যে…
