মাদকের বিরুদ্ধে দাঁড়ালো এক গ্রামের কিশোর থেকে বৃদ্ধ সবাই
চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকোটা গ্রামে মাদকবিরোধী সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে প্রত্যন্ত ওই গ্রামের কিশোর, যুবক থেকে বৃদ্ধ সবাই অংশ নেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পটিয়ার ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেকোটা গ্রামে স্থানীয় পূর্বপাড়া জামে মসজিদ মাঠে মাদকের বিরুদ্ধে সমাবেশে একত্রিত হন এলাকাবাসী। সাম্প্রতিক…
