কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষার সুযোগ থাকলেও নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। ফলে ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিকের পড়াশোনা চালিয়ে যেতে ৪ থেকে ৫ কিলোমিটার দূরের চরমুগরিয়া এলাকায় যেতে হয়। দূরত্ব ও যাতায়াতের ভোগান্তিতে অনেক শিক্ষার্থী অষ্টম শ্রেণির পরই পড়াশোনা থেকে ঝরে পড়ছে। বিশেষ করে মেয়েদের অনেকেই বাল্যবিয়ের শিকার হচ্ছে। আর ছেলেদের একটি অংশ পড়াশোনা ছেড়ে…
