সড়কপথের শৃঙ্খলা, জননিরাপত্তা ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কী করণীয়
আধুনিক যুগের এই চরম বিকাশপর্বে মানুষের যোগাযোগের ধরন পাল্টাচ্ছে সর্বত্র। আকাশপথ এখনো সর্বজনীন গণমানুষের গ্রহণযোগ্য যোগাযোগব্যবস্থা হিসেবে গড়ে ওঠেনি। ফলে সড়ক পরিবহনব্যবস্থাই এখন পর্যন্ত যোগাযোগের অন্যতম পথ রয়ে গেছে। সড়ক পরিবহন শুধু যানবাহন আর রাস্তার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, নাগরিক জীবন, লাখো শ্রমিকের জীবিকা, কোটি মানুষের দৈনন্দিন চলাচল ও দেশের স্বাভাবিক…
