শেরপুরে সবজিতে নীরব বিপ্লব, ২৫০ কোটি টাকার বাণিজ্যের আশা
সবজি আবাদের নীরব বিপ্লব ঘটেছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। জেলার চাহিদা মিটিয়ে নানা ধরনের সবজি সরবরাহ হচ্ছে রাজধানীসহ সারাদেশে। চলতি খরিপ-২ মৌসুমে জেলায় উৎপাদিত সবজির বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কুসুমহাটির বাসিন্দা সিঙ্গাপুর ফেরত হাশেম আলী। প্রবাস জীবন কাটিয়ে দেশে এসেই শুরু করেন কৃষিকাজ।…
