৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করীম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন। অন্য অনেক ছাত্রসংগঠনের কর্মকাণ্ডে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারত্বের পরিবেশ তৈরি হলেও তাঁদের সংগঠন নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই…
