পরিত্যক্ত খনি থেকে রূপকথার গ্রাম: চীনের ওয়াংশ্যান ভ্যালির গল্প
চীনের জিয়াংসি প্রদেশের শাংরাও (Shangrao) শহরের প্রাকৃতিক কোলজুড়ে বিস্তৃত ওয়াংশ্যান উপত্যকা (Wangxian Valley)। অতীতে এটি একটি পরিত্যক্ত পাথরের খনি ছিল। তবে সেই রুক্ষ পরিত্যক্ত খনি থেকে এটি বর্তমানে পরিণত হয়েছে এক অতিপ্রাকৃত ও অপরূপ স্বর্গে। প্রতি বছর দশ লাখেরও বেশি পর্যটক এই উপত্যকায় ভিড় জমান। পাহাড়ের খাড়া গিরিখাত, রহস্যময় ঝরনার ধারা, স্থানীয় সমৃদ্ধ সংস্কৃতির মেলবন্ধন…
