অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কৃষিকল হিমাগারে জরিমানা
বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কৃষিকল হিমাগার নামে একটি কোল্ড স্টোরেজকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জয়পুরপাড়া মাটিডালী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত (বস্তাপ্রতি ৪২০ টাকা) ভাড়া আদায়ের দায়ে…
