হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতার অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে। এতে তাদের বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সূত্রের খবরে জানা যায়…
