অধ্যাপক ইমরান রহমান আইইউবির ব্যবসায় স্কুলের ডিন হিসেবে যোগ দিয়েছেন এবং শিক্ষার্থীদের জন্য ব্যবসায় শিক্ষা আকর্ষণীয় করবেন।


ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ইমরান রহমান। গত মঙ্গলবার তিনি এই পদে যোগ দেন।

উচ্চশিক্ষায় চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমরান রহমান এর আগে দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক এবং বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *