অভয়নগরে মেয়ের হাতে প্রাণ হারালেন মা


প্রকাশিত: ২০:৪৬, ১ আগস্ট ২০২৬  


যশোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

অভয়নগরে মেয়ের হাতে প্রাণ হারালেন মা

শিরিনা খাতুন


যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতে প্রাণ হারিয়েছেন সাহানা বেগম (৬১)। 

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত সাহানা বেগম মশরহাটি গ্রামে ভাড়া বাড়িতে বাস করতেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটায়। তিনি পোশাক শ্রমিক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে নোড়া (শীলপাটা) দিয়ে মেয়ে শিরিনা খাতুন (২০) সাহানা বেগমের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথিমধ্যে সাহানা বেগম মারা যান। শিরিনা খাতুনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 

এ প্রসঙ্গে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, গুরুতর আহত অবস্থায় সাহানা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় প্রেরণ করা হয়। তবে সেখানে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। 

অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্ত মেয়েকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/রিটন//





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *