আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন তানজিদ তামিম


ফুটবল বিশ্বকাপের মাঝে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্টে ছিলেন না তানজিদ হাসান তামিম। তবে সাদা বলের সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়ান তামিম। সেই পারফরম্যান্সেই জুলাই মাসের সেরা হওয়ার দোঁড়ে তাকে মনোনয়ন দিয়েছে আইসিসি।

ওয়ানডে সিরিজে ৫৩ গড়ে ১৫৯ রান করেন তিনি। সিরিজে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৯০। সিরিজে দুটি ফিফটি আসে তার ব্যাটে। সর্বোচ্চ করেন ৯৪ রান। সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। যদিও সিরিজটি বাংলাদেশ হারে ২-১ ব্যবধানে।

সেই ফর্মের ধারাবাহিকতা বজায় ছিল টি-টোয়েন্টিতেও। ১২৭ স্ট্রাইক রেট ও ৭০ গড়ে করেন ১৪০ রান। সেই সিরিজেও তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। দেখা পান দুই ফিফটির। সর্বোচ করেন অপরাজিত ৬৬ রান। সিরিজটি বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।

তিনি ছাড়াও জুলাই মাসের সেরা হওয়ার দৌঁড়ে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। জুলাই মাসে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস আলো ছড়িয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ডে প্রথম টেস্টে অসাধারণ ১৮০ রানের ইনিংস খেলেন গ্রিভস।মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল আরও দুর্দান্ত। তারুবায় প্রথম ইনিংসে মাত্র ২৭ রানে ৫ উইকেট শিকার করেন গ্রিভস। দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করে নেন ২ উইকেট ১২ রানে। তার বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

জুলাইয়ে দুই টেস্টে ব্যাট হাতে গ্রিভস করেন ২১৫ রান, ব্যাটিং গড় ৭১.৬৬। একই সময়ে মাত্র ১০.২৫ গড়ে ৮ উইকেট শিকার করেন তিনি।

এ ছাড়া মাসে দুটি ওয়ানডেতেও মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। সেখানে ৩২ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১১৪.২৮।

অন্যদিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে খুব বেশি সফল ছিলেন না ব্রুক। সেখানে মোট করেন ৩১ রান। তবে টি-টোয়েন্টি সিরিজে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে পুরোপুরি ঘুরে দাঁড়ান ইংলিশ অধিনায়ক। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্রুক করেন ২২৯ রান, যেখানে তার ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য ১১৪.৫০। স্ট্রাইক রেটও ছিল চোখধাঁধানো ২১৪.০১।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *