আবারও ইরানে আমেরিকার হামলা, প্রতিশোধের প্রতিশ্রুতি আইআরজিসির


ইরানের লারাক দ্বীপে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুটি রকেট লাঞ্চারে আমেরিকা বোমা হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, রোববার (৩০ আগস্ট) মাইনবাহী আমেরিকার দুই জাহাজে ওই রকেট লাঞ্চার দুটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। তখনই তাদের ওপর বোমাবর্ষণ করা হয়। খবর আল জাজিরার।

ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, আমেরিকান বাহিনী নিবিড়ভাবে ওই এলাকা পর্যবেক্ষণ করছে এবং হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ যাতায়াত নিশ্চিতে তৈরি রয়েছে।

এদিকে, ইরানের বার্তা সংস্থা ফার্স বলেছে, লারাক দ্বীপের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

আমেরিকার হামলার কথা নিশ্চিত করে আইআরজিসি জানিয়েছে, লারাক দ্বীপে রোববারের হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, আইআরজিসি এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে, হতাহতের সংখ্যা নিয়ে আইআরজিসি কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *