‘আমরা বাচ্চা ছেলে না’, সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে তাহেরের ক্ষোভ


কমিটির সভাপতি পদ নিয়ে সরকারি দলের অবস্থানের সমালোচনা করে তাহের বলেন, ‘এটা খুবই ইনডিসেন্ট (অশোভন) যে সরকারি দল যখন বলে যে আপনারা এই কমিটিতে আসেন তাইলে আপনাদের এটা দিব। আমরা তো বাচ্চা ছেলে না যে আমাদের ললিপপ দেখায়া দেখায়া আপনি নিয়ে যাবেন, আর একটা জায়গায় গিয়া আপনি আমাদের অন্যভাবে ডিল করবেন।’

সরকারি দল শতভাগ সভাপতি পদ নিতে পারে কি না, সে প্রশ্ন তুলে তাহের বলেন, ‘ওনারা তো এটা ডিসাইড করতে পারেন না যে শতভাগ সভাপতি ওনারা নেবেন, এটা কোথায় লেখা আছে? এটা কি সংবিধানে আছে?’

সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছাই যদি সংসদের সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে সেটি স্বৈরাচার বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘স্বৈরাচার মিনস আমি যা যা চাই এটাই আইন, এটাই আমার আচরণ হবে। আমরা এই পার্লামেন্টকে এভাবে দেখতে চাই না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *