ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের সদর দপ্তরে রুশ হামল


ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির সিকিউরিটি সার্ভিসের সদর দপ্তরে (এসবিইউ) ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাষ্ট্রীয় সংস্থাটি কার্যালয়ের প্রধান কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে মধ্য কিয়েভে এই হামলার জবাবে পাল্টা হামলার ঘোষণাও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দিনের বেলায় কিয়েভে রুশ ড্রোন হামলা অব্যাহত থাকার মধ্যে একটি ড্রোন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর কেন্দ্রীয় ভবনে আঘাত হেনেছে। ভবনটি কিয়েভের ভলোদিমিরস্কা স্ট্রিটে, সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বিপরীতে এবং গোল্ডেন গেট এলাকার কাছে অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় পাঁচজন আহত হয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। টানা আট দিন ধরে কিয়েভে অবিরাম হামলা চলছে। এই হামলায় শহরকেন্দ্রের একাধিক ভবনের পাশাপাশি শহরতলির গুদাম ও কারখানাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কোকা-কোলা তৈরির একটি কারখানাও রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান ওলেক্সান্ডার পোকলাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, রুশ একটি ড্রোন ভলোদিমিরস্কা স্ট্রিটে অবস্থিত এসবিইউর কেন্দ্রীয় ভবনে হামলা চালিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, ড্রোনটি ভবনটির নিরাপত্তা প্রধানের কার্যালয়কে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল’। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে রাশিয়ায় ‘উপযুক্ত ও হামলার অনুরূপ জবাব দিতে’ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

গত মাসে শুরু হওয়া প্রায় অবিরাম রুশ হামলায় কিয়েভ শহর ও বৃহত্তর কিয়েভ অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।

তবে এসবিইউর ওপর হামলাটি পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। একই সময়ে ইউক্রেন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটে রয়েছে। ফলে রুশ হামলা প্রতিহত করার পাশাপাশি কিয়েভ তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতেও ক্রমশ হিমশিম খাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *