ইরান যুদ্ধ বন্ধের পথে ‘বাধা হয়ে দাঁড়ালে’ ওমানে বোমা মারার হুমকি ট্রাম্পের


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান ‘বাধা হয়ে দাঁড়ালে’ দেশটিতে বোমা মারার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্প পারস্য উপসাগরের মিত্র দেশটিকে একই ধরনের হুমকি দিয়েছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। প্রায় ছয় মাস পূর্ণ হতে চলা এই যুদ্ধ বন্ধ করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

এদিকে ট্রাম্প বারবার ‘দ্রুত’ যুদ্ধ শেষ করা ও স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলছেন। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *