এআই দিয়ে এমপির ছবি বিকৃতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে


লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এআই’র মাধ্যমে একটি ভুয়া ছবি তৈরি করে স্থানীয় সংসদ সদস্যের নামে অপপ্রচারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। বুধবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ফারুক উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও স্থানীয় মাছিমপুর এলাকার আব্দুল হাই’র ছেলে।

মামলা-স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিমের একটি ছবিকে এআই ব্যবহার করে বিতর্কিতভাবে ফেসবুকে দেওয়া হয়। পরে ছবিটি ভাইরাল হয়। এতে রামগঞ্জসহ দেশব্যাপীর বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম পিন্টু বাদী হয়ে ৭ জুলাই সাইবার সুরক্ষা আইনে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

কাজল কায়েস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *