কালীগঞ্জে সারের স্টকে গরমিল: দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুদে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬ ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলান বাজার এলাকার সার ডিলার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় স্টক রেজিস্ট্রারের সাথে গোদামে থাকা বাস্তব সারের মজুদের পরিমাণের অসংগতি ও গরমিল পাওয়া যায়। এই অপরাধে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয় এবং প্রতিটি মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—প্রকাশ টেডার্স এবং মেসার্স এস এসকরপোরেশন। এর মধ্যে প্রকাশ টেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাসকে (৬০), পিতা অমূল্য কৃষ্ণ দাস, সারের হিসেবে গড়মিল পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়াকে (৩৪), পিতা মৃত আব্দুল কাসেম, ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে আদালতের কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। এ সময় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হিসেবে এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন। অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি বলে আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, কৃষকদের মাঝে সঠিক সময়ে ও মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং সারের কোনো ধরনের কৃত্রিম সংকট বা কালোবাজারি রোধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সারের স্টকে অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন ভ্রাম্যমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *