খুলনায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু


খুলনার নগরীর মুজগুন্নি এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।  

শুক্রবার (২১ আগস্ট) মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাওলাদার আরশাদ আলীর মেয়ে। তিনি খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গৃহস্থালি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ফলে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আহমেদ বলেন, “দুর্ঘটনার পর গড়াই পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল।  মামলার প্রস্তুতি চলছে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *