গ্ল্যামারাস লুকে বিদ্যা সিনহা মিম


অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বড় পর্দায় চমৎকার অভিনয়ের পাশাপাশি নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে বরাবরই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন তিনি। মূলধারার সিনেমার বাইরে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ফটোশুটের মাধ্যমেও নিয়মিত চর্চায় থাকেন এই তারকা।

সোমবার (২৪ আগস্ট) বিকালে ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন মিম। পরনে অফ-হোয়াইট শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গলায় রয়েছে সবুজ পাথরখচিত নেকলেস, কানেও সেই পাথরের গয়না আর হাতেও রয়েছে সবুজ পাথরের আংটি।

বন্ধনীহীন চুলে পোজ দিয়েছেন একের পর এক। সেসব ছবিতে তার সৌন্দর্যের ফোয়ারা যেন বিকশিত পদ্মের মতো ফুটে উঠেছে। এই সাজে মিমকে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষ্মণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ’; আরেকজনের মন্তব্য, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়’; আরেক ভক্ত লিখেছেন, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম’।

অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদের এই ওয়েব ছবি জুনে মুক্তি পেয়েছে চরকিতে। এরপর আর নতুন কোনো কাজের খবরে পাওয়া যায়নি অভিনেত্রীকে।

আর বড় পর্দায় মিম সর্বশেষ হাজির হয়েছিলেন কোরবানির ঈদে। সাইফ চন্দনের ‘মালিক’-এ তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য সাড়া জাগাতে পারেনি দর্শকমনে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *