জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের, অভিষেকটা ভালো হলো না ইন্দোনেশিয়ার
ভালো লাইন–লেন্থের বোলিংয়ে বাংলাদেশকে প্রায় পুরোটা সময়ই চাপে রেখেছিল ইন্দোনেশিয়া। রান তোলার গতিও ছিল মন্থর। তবু শুরুতে সোবহানা মোস্তারির দৃঢ়তা আর শেষদিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে ১২৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ওই রানই যথেষ্ট হয়েছে তাদের জয়ের জন্য। নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মেয়েদের ৫৮ রানে অলআউট করে দিয়ে ৭১ রানে জিতেছে বাংলাদেশ। বল হাতে নাহিদা আক্তার তিন ও মারুফা আক্তার পেয়েছেন দুই উইকেট।
এবারই প্রথম নারী এশিয়া কাপে খেলতে এসেছে ইন্দোনেশিয়া। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের অভিষেকটা ভালো হলো না তাদের। বল হাতে বাংলাদেশের মেয়েদের কিছুটা চাপে রাখতে পারলেও ব্যাট হাতে লড়াই করতে পারেনি একদমই।
বিস্তারিত আসছে
