ট্রলারে জেলেদের সঙ্গে খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী


পটুয়াখালীর মহিপুরে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রবিবার (২৩ আগস্ট) মহিপুরে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিদর্শন ও জেলেদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খাপড়াভাঙা নদী ও মাছ ধরার ট্রলার পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. শফিউল বারী, পায়রা বন্দরের সদস্য কমোডোর তারেক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার প্রমুখ।

এর আগে, প্রতিমন্ত্রী মহিপুর বিএফডিসি মার্কেটে জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি বলেন, ট্রলিং ট্রলারের বিষয়ে সবার আরো সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি। সামনে বেশকিছু নির্বাচন রয়েছে। মানুষের কাছে ভোট চাইতে হবে, হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন থাকে—এটা সবাইকে খেয়াল রাখতে হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *