ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে
ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া এসব এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ এ অঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে। একই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এমআরএম
