তিন জেলার ডিসি প্রত্যাহার


নাটোর, গাইবান্ধা ও রংপুর—এই তিন জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

প্রজ্ঞাপনের নির্দেশনায় জানানো হয়েছে, প্রত্যাহার করা এই তিন কর্মকর্তাকে নিজ নিজ পদ থেকে সরিয়ে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়েও ওই প্রজ্ঞাপনে কোনো তথ্য দেওয়া হয়নি।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *