থাইল্যান্ড থেকে চাঙ্গা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন সেই ৫০০০ মার্কিন নাবিক


থাইল্যান্ড থেকে চাঙ্গা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ৫০০০ নাবিক। টানা ২৬৪ দিন সমুদ্রে থাকার পর পাঁচদিনের জন্য থাইল্যান্ডের বন্দরে থেমেছিল রণতরিটি। দীর্ঘ এই সমুদ্রযাত্রার পর নাবিক ও মেরিনদের জন্য বিশ্রামের সুযোগ এলেও বিরতিটা ছিল বেশ সংক্ষিপ্ত। অবকাশযাপন শেষে আবারও দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন নাবিকেরা।

রোববার (৭ সেপ্টেম্বর) থাইল্যান্ডের বন্দর ছেড়ে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন। তার গন্তব্য এখন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো।

বিদায়কালে রণতরির ক্যাপ্টেন ড্যান কিলার বলেন, আতিথেয়তার জন্য তারা মিত্র থাইল্যান্ডের কাছে কৃতজ্ঞ। সপ্তম নৌবহর এলাকায় থাইল্যান্ডসহ অন্যান্য আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সঙ্গে মিশন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

গত বছরের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার নৌঘাঁটি সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থ্রি-এর ফ্ল্যাগশিপ ইউএসএস আব্রাহাম লিংকন। শুরুতে এটি নিয়মিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করার কথা ছিল। ১১ ও ১২ ডিসেম্বর গুয়ামে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর মাত্র একদিনের মধ্যে জাহাজটি আবার সমুদ্রে ফিরে যায়।

আব্রাহাম লিংকনের জায়গায় এখন মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করছে আরেক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। গত মাসের শেষ দিকে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছায়।

আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েন নিয়ে এর আগে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব প্রতিবেদনে জাহাজে খাবারের সংকট, দূষণ, নাবিকদের মধ্যে মনোবল কমে যাওয়া এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগের কথা বলা হয়। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেন, প্রতিবেদনগুলো জাহাজের পরিস্থিতিকে ‘পুরোপুরি ভুলভাবে উপস্থাপন’ করেছে।

এ নিয়ে বিতর্কের পর ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে রণতরিটির দীর্ঘ মোতায়েনের বিষয়ে বিরোধিতা করেন।

এদিকে, আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে ফেরার সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও বেড়েছে। গত শনিবার ইরানের খার্গ দ্বীপে তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে ইরান দুটি মার্কিন নৌযানে হামলা চালিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করা একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: দ্য হিল
এসআরএইস/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *