দেশকে খাদের কিনার থেকে উত্তরণের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতি করে দেশকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছেন। তিনি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে ব্যানার ও দলীয় পতাকা নিয়ে নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী অংশ নেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আল-কারিয়া চৌধুরী/এসআর/জেআইএম
