পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর ইসরায়েলের পাল্টা পদক্ষেপ


পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইসরায়েলের চার দফা পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

পদক্ষেপ গুলো হলো হচ্ছে………

১. জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেওয়া

২. দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাতে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার’ থেকে ব্রিটিশ প্রতিনিধিদের প্রত্যাহার করা

৩. রামাল্লায় ব্রিটিশ সাপোর্ট টিম-এর আওতায় জুদেয়াহ ও সামারিয়ায় (পশ্চিম তীরকে এভাবে বর্ণনা করে ইসরায়েলি সরকার) ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্রিটিশ কার্যক্রম বন্ধ করা।

৪. যাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী ও ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ১২ জন ব্রিটিশ এমপিকে ও কয়েকজন ব্রিটিশ নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বর্তমান যুক্তরাজ্য সরকারকে বৈরি আখ্যা দিয়ে বলেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে।

তিনি অভিযোগ করেন, আগামী মাসে ইসরায়েলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে যুক্তরাজ্য সরকার দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, যুক্তরাজ্য সরকার ইহুদিবিদ্বেষের উত্থানে ভূমিকা রাখছে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *