প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’-এ নতুন লেখকদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ দিয়েছেন দেশসেরা কথাসাহিত্যিক, কবি, অনুবাদক, সম্পাদক ও প্রকাশকেরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’-এর আহ্বায়ক সৌমেন্দ্র গোস্বামী। এ ছাড়া উৎসবে অনুভূতি প্রকাশ করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা উত্তম রায়, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও রুবাইয়াত সাইমুম চৌধুরী, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম ও কার্যনির্বাহী সদস্য তাপসী রায়।
অনুষ্ঠানের শেষ দিকে ‘লেখক বন্ধু পুরস্কার ২০২৬’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন ভৈরব বন্ধুসভার আফিফুল ইসলাম, ময়মনসিংহ বন্ধুসভার মো. আবুল বাশার, ঢাকা মহানগর বন্ধুসভার খোন্দকার হুমায়ূন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নুসরাত রুষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার জাসেদুল ইসলাম। ২০২৫-২৬ সালে বন্ধুসভার ওয়েবসাইটে ও স্বতন্ত্রভাবে প্রকাশিত লেখার জন্য তাঁরা এই পুরস্কার পান।
লেখালেখি কর্মশালা মূল্যায়নে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজনের হাতেও তুলে দেওয়া হয়েছে পুরস্কার। তাঁরা হলেন যথাক্রমে বদরুল হাসান, সাব্বির আহমেদ, তাসফিয়া তাসমিন, নুসরাত ভূঁইয়া ও শহীদুল আলম।
এ ছাড়া চিঠি লেখা প্রতিযোগিতার সেরা তিনজনকেও পুরস্কার দেওয়া হয়েছে। চিঠি লেখা প্রতিযোগিতার সেরা তিনজন হলেন শারমিন সুলতানা, ভূঁইয়া শফি ও তাজিন সুরভী।
