ফের একসাথে জুটি বাঁধলেন রাজ-সাবিলা

ফের একসাথে জুটি বাঁধলেন রাজ-সাবিলা
গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও বড় পর্দায় এক হতে যাচ্ছেন জনপ্রিয় এই জুটি। তানিম নূরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বুড়িগঙ্গা টকিজ’-এর নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ প্রধান দুটি চরিত্রে দেখা যাবে তাঁদের।
বিনোদন ডেস্ক

এই চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দুই তরুণ নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এর আগে তানিম নূরের ‘কাইজার’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনার নেপথ্যে যুক্ত ছিলেন তাঁরা।
নির্মাতারা জানান, মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালের উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এর কাহিনি। টাইম-ট্রাভেল, প্রেম ও রহস্যের সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি দর্শকদের প্রচলিত গল্পের বাইরে একদমই নতুন ধরনের অভিজ্ঞতা দেবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ‘কানাভুলা প্যারাডক্স’-এর দৃশ্যধারণ শুরু হবে। পরবর্তী বছরের ঈদুল আজহায় এটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();