বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস কাতারের


কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বিশ্বের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কাতার সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই আশ্বাস দিয়েছেন।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি খলিলুর রহমান গতকাল মঙ্গলবার সকালে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *