বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সওয়াল


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এই মুহূর্তে ভারতের কাছে কোনো নতুন তথ্য নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নির্দিষ্ট কোনো নতুন তথ্য বা আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।”

তিনি আরো বলেন, “নেপালের প্রধানমন্ত্রীর সফর নিয়ে যেমনটি আমি এর আগেও একাধিকবার বলেছি। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে যখনই আমার কাছে কোনো নতুন তথ্য বা অগ্রগতি থাকবে, আমি অবশ্যই আপনাদের তা অবগত করব।”

এসময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের অনুরোধের বিষয়েও ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে আমাদের অবস্থান বরাবরই সুসংগত এবং আপনারা ভালোভাবেই জানেন যে, আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অনুরোধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।”

তিনি বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের প্রেক্ষিতে আমি বলতে চাই যে, ভারত পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।”

বাংলাদেশের চাওয়া অতিরিক্ত প্রায় ৮ হাজার লিটার জ্বালানি সরবরাহের বিষয়ে তিনি বলেন, “দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে। অতিরিক্ত জ্বালানির অনুরোধটি ভারতের নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।”

তিস্তা ইস্যুতে জয়সওয়াল বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে।পানি-সম্পর্কিত সব আলোচনা যৌথ নদী কমিশন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই হওয়া উচিত।”

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *