মাঠে ‘চিটিং’ করে ধরা খেলেন রোনালদো!


ম্যাচের মাঝেই প্রতিপক্ষের কৌশল জেনে নেওয়ার চেষ্টা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই ‘গোপন মিশন’ও সফল হলেন না তিনি। আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে মৌসুমে প্রথমবার পয়েন্টহীন থাকতে হয়েছে পর্তুগিজ মহাতারকার বর্তমান ক্লাব আল নাসরকে। ম্যাচ শেষে তাই রোনালদোকে খোঁচা দিতে ছাড়েনি আল ইত্তিহাদও।

ম্যাচের একপর্যায়ে আল ইত্তিহাদের পর্তুগালের মিডফিল্ডার দানিলো পেরেইরার হাতে একটি কাগজ তুলে দেন কোচ। তাতে ছিল দলের কৌশলগত নির্দেশনা। ঠিক তখনই দানিলোর পেছনে গিয়ে কাগজটিতে চোখ বোলানোর চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। রোনালদোর মুখ এত কাছে দেখে দানিলোও চমকে যান। পরে দুজনই হেসে ফেলেন। 

ঘটনাটির রেষ অবশ্য ম্যাচ শেষেও থামেনি। সেই মুহূর্তের ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আল ইত্তিহাদ লিখেছে, ‘চিটিং করেও হারলে!’ সরাসরি কারও নাম উল্লেখ না করলেও খোঁচাটা যে রোনালদোকে দিয়েছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। 

জর্জ ইলেনিখেনা জোড়া গোল করে স্বাগতিকদের ২-০ এগিয়ে দেন আল ইত্তিহাদকে। আল নাসরের হয়ে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি রোনালদোর দল।

এই হারে সৌদি প্রো লিগে আল নাসরের জয়রথ থামল। চার ম্যাচ শেষে দলটি নেমে গেছে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা আল হিলালের চেয়ে পিছিয়ে পড়েছে তিন পয়েন্টে।

নতুন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লু অবশ্য হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন। তাঁর মতে, ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করেছে আল নাসর এবং দলের মানসিক দৃঢ়তাও যথেষ্ট শক্তিশালী।

রোনালদোর জন্যও মৌসুমের শুরুটা এখন পর্যন্ত খুব একটা উজ্জ্বল নয়। চার ম্যাচে তাঁর গোল মাত্র দুটি। এর মধ্যেই আল ইত্তিহাদের ‘চিটিং করেও হারলে’ খোঁচাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *