মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল


কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তির অপরাধযোগ্য মাদকের মামলার বিচারে ২২টি ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আইন ও বিচার বিভাগ থেকে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করে সেগুলোর স্থানীয় অধিক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন কমপক্ষে পাঁচ বছর বা এর চেয়ে বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক স্থানান্তরিত হবে।

কোনো মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকে উক্ত মামলার বিচার পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *