মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের, শর্ত কংগ্রেস জয়


নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী কনভেনশনের উদ্বোধনী রাতে এই ঘোষণা দেন তিনি। 

ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প এই প্রস্তাব দেন। জনমত জরিপে ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানরা পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে এই ঘোষণা এলো। 

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকানরা জিতলে আপনারও জিতবেন এবং ৫ হাজার ডলার পাবেন। এর নাম হবে ‘ট্রাম্প ডিভিডেন্ড’।

কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলার ব্যয়ের এই প্রস্তাবটিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অবাস্তব বলে মনে করছেন বিশ্লেষকরা। তহবিল কোথা থেকে আসবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে ট্রাম্প বলেন, দেশ প্রচুর অর্থ উপার্জন করছে।

এদিকে ব্যালটে নিজের নাম না থাকলেও ভোটারদের তাকে প্রার্থী হিসেবে কল্পনা করার আহ্বান জানান ট্রাম্প। নিজের প্রভাবের ওপর পূর্ণ আস্থা রেখে সমর্থকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ধরে নিন আমি ব্যালটে আছি।”

ডিসিশন ডেস্ক এইচকিউ-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ২৩৫-২০৫ ব্যবধানে হাউজ এবং ৫১-৪৯ ব্যবধানে সিনেটের নিয়ন্ত্রণ পেতে পারে।

সাম্প্রতিক জনমত জরিপের ফলাফল অনুসারে, ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং এখন ৩০ শতাংশের ঘরে নেমে এসেছে। মূলত উচ্চ মূল্যস্ফীতি এবং তার শুরু করা ইরান যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভই এর মূল কারণ। 

ভাষণে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জানান, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি চলে আসায় তিনি এই যুদ্ধ শুরু করতে বাধ্য হয়েছেন। তিনি দাবি করেন- যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হতে চলেছে। খাবারের দামসহ প্রায় প্রতিটি পণ্যের দাম দ্রুত কমে আসছে। যুদ্ধ শেষ হওয়া মাত্রই তেলের দাম কমতে শুরু করবে।

ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্র একটি ‘কমিউনিস্ট দেশে’ পরিণত হবে বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “আপনার একটি ভোটই নির্ধারণ করবে আগামী দিনে আমাদের দেশ হোঁচট খেয়ে পড়ে যাবে, নাকি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।”

তথ্যসূত্র: এনডিটিভি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *