মেসির সুখ কামনায় তাঁর মা, বউয়ের চোখে গর্ব ও ভালোবাসা


রোকুজ্জো এরপর লিখেছেন, ‘আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, হোঁচট খেতে দেখেছি এবং আবার ঘুরে দাঁড়াতে দেখেছি। যখন পরিস্থিতি তোমার অনুকূলে ছিল না, তখনো তোমাকে হাল না ছেড়ে বারবার চেষ্টা করতে দেখেছি। এত বছর পর, আমাদের জীবনে সবচেয়ে আনন্দের দিনগুলো উপভোগ করতে এবং তোমার স্বপ্নগুলোকে এভাবে পূরণ হতে দেখার সৌভাগ্যও আমার হয়েছে।’

মেসি ফুটবল খেলতে খেলতেই সন্তানদের সামনে যে আদর্শ বাবা হয়ে উঠেছেন, সেটাও নিজের পোস্টে বুঝিয়ে দেন রোকুজ্জো, ‘এই পুরো গল্পের এমন একটা দিক আছে, যা আমাকে বিশেষভাবে নাড়া দেয়—তা হলো আমাদের সন্তানেরা চোখের সামনে এগুলো হতে দেখেছে। তারা দেখেছে তাদের বাবা কীভাবে নিজের স্বপ্নের জন্য লড়াই করেছেন, কখনো হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত বিশ্বাস রেখে গেছেন। তারা এ–ও দেখেছে যে কীভাবে তিনি সবকিছু অর্জন করেছেন এবং বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *