মোংলায় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম


মোংলায় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এনরুট ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে। এসব গাছ উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *