রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ দুপুরে


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এসময় চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “বৃহস্পতিবার আমরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করব। আমাদের চলমান কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।” সাক্ষাৎতে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, কমিশন তাদের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবে। এ ছাড়া অক্টোবরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি গুছিয়ে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

এর আগে, গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে নির্বাচন কমিশনের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *